ফ্রিল্যান্সিং বিষয়টা সহজ ভাষায় বলতে গেলে অনলাইনের মাধ্যমে যেকোনো ব্যক্তির অথবা বিভিন্ন কোম্পানির কাজ করাকেই সহজ ভাষায় বলা যায় ফ্রিল্যান্সিং। আমি যদি আরেকটু ফ্রিল্যান্সিং কি ব্যাখ্যা করে বলেই তাহলে ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। তাই বলে এই না যে ফ্রিল্যান্সিং এই কাজটি সহজ ফ্রিল্যান্সিং চাকরির থেকেও আপনার কঠিন। এখানে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে ধৈর্যশীলতা সাথে কাজ করতে হবে। না হলে আপনি সফলতা পাবেন না।এখানে ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেকগুলো কাজ আছে যেগুলো করে আমরা  টাকা ইনকাম  করতে পারি। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং ,গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি। এই কাজগুলো হলো ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় কাজ। বেশির ভাগ ফ্রিল্যান্সাররাই এই কাজগুলো করে থাকে। কিন্তু এর বাইরেও আরো অনেকগুলো কাজ আছে।আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু  করতে চান ।তাহলে যেকোনো একটি কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন । কিন্তু শুরু করার আগে মনে রাখবেন এখানে আপনাকে সফল হতে হলে অনেক ধৈর্যশীলতা প্রয়োজন এবং অনেক বেশি সময় দিতে হবে। না হলে আপনি  ফ্রিল্যান্সিং এ সফলতা অর্জন করতে পারবেন না।

এখন বলব ফ্রিল্যান্সিং করে আপনি কত টাকা ইনকাম করতে পারেন । ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এটা বলা খুবই কঠিন কারণ অনেকেই ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করে থাকে। আবার অনেকেই এক টাকাও ইনকাম করতে পারে না। এই কথাটা কেন বললাম কারণ ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে প্রচুর সময় এবং  ধৈর্যশীলতা সাথে কাজ করতে হবে । এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এখানে অনেক বেশি ধৈর্যশীলতা লাগবে যা আপনি কল্পনাও করতে পারবেন না । তাই আমি বলব যাদের ধৈর্যশীলতা নেই তাদের ফ্রিল্যান্সিং করার দরকার নেই।  যদি আপনি মাঝপথে ফ্রিল্যান্সিং ছেড়ে দেন তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। আর আপনি যদি ধৈর্যশীলতার সাথে কাজ করতে পারেন তাহলে আপনার জীবন আলোকিত হয়ে যাবে। আমি আশা করব আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

Post a Comment

খারাপ মন্তব্য করবেন না

নবীনতর পূর্বতন